সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে
চার উইকেট হারিয়ে বেশ চাপ নিয়েই খেলছে বাংলাদেশ। আফিফ বলের সাথে পাল্লা দিয়ে রান তুললেও ধুঁকছে মাহমুদউল্লাহ। ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ২০৬ রান। ক্রিজে আছেন ২৭ রান করা মাহমুদউল্লাহ ও ৩৫ রান করা আফিফ।
এর আগে টস হেরে শুরু থেকেই এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করেছেন তামিম ইকবাল। ৪৩ বলে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন। তবে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংয়েই কাল হল বাংলাদেশ অধিনায়কের। ৪৫ বলে ৫০ রান করেই সাজঘরের পথ ধরতে হল তাকে।
১৩তম ওভারে দুর্ভাগ্য রানআউটের শিকার হন এনামুল। চিভাঙ্গার বলে শান্তর শট গিয়ে লাগে নন স্ট্রাইকের স্টাম্প, এর আগে তা বোলারের হাত ছুয়ে যায়। এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। ফলাফল রান আউট! ২৫ বলে ২০ রান করে ফিরলেন এনামুল।
এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ৫০ রান তুলে আউট হন মুশফিকুর রহিম। ব্যক্তিগত ২৫ রানে মাধেভেরের বলে স্লগ সুইপ করতে গিয়ে মুনিয়োঙ্গার তালুবন্দী হন তিনি। মুশফিকের বিদায়ে ধীরগতিতেই খেলছিলেন নাজমুল হাসান শান্ত। জিম্বাবুয়ের বোলারদের সামনে বেশ নড়বড়েই ছিলেন। একপর্যায়ে অশান্ত হয়ে খোঁচা দিলেন মাধেভেরের অফ স্টাম্পের বাইরের বল। তাতেই উইকেটের পেছনে কাটা পড়েন ৫৫ বলে ৩৮ রান করা শান্ত। ১২ ওয়ানডের ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ স্কোর।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। চোটের কারণে এ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ পাচ্ছে না, সেটি জানা গিয়েছিল গতকালই। সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন লিটন দাস। এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে নেই মোসাদ্দেক হোসেনও। এই তিন জনের পরিবর্তে দলে এসেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

Comments
Post a Comment